রিপাবলিক বার্তা ডেস্কঃ
শরীয়তপুরের নড়িয়ায় ঝাড়ফুঁক ও কবিরাজি চিকিৎসার কথা বলে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে হোসাইন আহম্মেদ (৫৫) নামে এক মাদ্রাসার অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১২ অক্টোবর) দুপুরে শরীয়তপুর পৌরসভা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। মামলার এজাহার অনুযায়ী, গত ২১ সেপ্টেম্বর পেটব্যথায় অসুস্থ কিশোরীকে চিকিৎসার জন্য তাঁর কাছে নিয়ে যান মা। পরে তেল ও পানি আনতে মা বাড়িতে গেলে ঘরের দরজা বন্ধ করে কিশোরীকে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ। কিশোরীর চিৎকার শুনে লোকজন এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যান। এ ঘটনায় কিশোরীর মা নড়িয়া থানায় মামলা করেছেন। গ্রেপ্তারের পর তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
সংবাদ শিরোনাম ::
ঝাড় ফুকের কথা বলে ১৪ বছর বয়সি কিশোরীকে ধর্ষণের চেষ্টা
-
মোঃ হানিফ - আপডেট সময় ০৭:৩৬:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
- ২২৪৪ Time View
ট্যাগস










