ঢাকা ০১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীর বিভিন্ন স্থান থেকে বিএনপির ৩ নেতা গ্রেফতার

  • বিধান ভৌমিক
  • আপডেট সময় ১০:২৯:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩
  • ২৩৯৩ Time View

নোয়াখালীর বিভিন্ন স্থান থেকে বিএনপির ৩ নেতা গ্রেফতা

নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর বেগমগঞ্জ ও সুবর্ণচর উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে মোহাম্মদ মহসিন, আবদুর রহমান বাহার ও বেলাল হোসেন সুমন নামের বিএনপির তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৯ মে) দুপুরে গ্রেফতারকৃতদের বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন, চৌমুহনী পৌর যুবদলের আহবায়ক আবদুর রহমান বাহার ও সুবর্ণচর উপজেলা যুবদলের আহবায়ক বেলাল হোসেন সুমন।
পুলিশ জানায়, রাজনীতিসহ বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারের জন্য রোববার দিবাগত রাত থেকে সোমবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশের একাধিক দল। অভিযানকালে চৌমুহনী পৌর এলাকা থেকে একাধিক মামলায় ওয়ারেন্টভুক্ত দুই জন আসামিকে গ্রেফতার করে বেগমগঞ্জ থানা পুলিশ এবং সুবর্ণচরের চর আমান উল্যাহ ইউনিয়নের চর বজলুল করিম গ্রাম থেকে একজনকে গ্রেফতার করে চরজব্বার থানা পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন সময় রাজনৈতিক সহিংসতা, বিষ্ফোরণ সহ বিভিন্ন ঘটনায় থানায় একাধিক মামলা রয়েছে। কয়েকটি মামলায় তাদের বিরুদ্ধে ওয়ারেন্টও রয়েছে।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি ও চরজব্বার থানার ওসি দেব প্রিয় দাশ বিএনপি নেতাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Noakhalir Patrika

প্রকাশক সম্পাদক গুলজার হোসেন সৈকত সার্বিক যোগাযোগ 01711577700 gulzar.shykot@gmail.com

চাটখিলে এসিল্যান্ড অফিস থেকে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

নোয়াখালীর বিভিন্ন স্থান থেকে বিএনপির ৩ নেতা গ্রেফতার

আপডেট সময় ১০:২৯:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩