ঢাকা ০১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সেনবাগে প্রধানমন্ত্রীকে নিয়ে অশালীন বক্তব্য দেওয়া সেই বিএনপি নেতা আটক

  • গুলজার সৈকত
  • আপডেট সময় ০৭:০১:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩
  • ২৩৭৮ Time View

সেনবাগে প্রধানমন্ত্রীকে নিয়ে অশালীন বক্তব্য দেওয়া সেই বিএনপি নেতা আট

নোয়াখালী প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রীকে নিয়ে অশালীন বক্তব্য দেওয়ার পর পলাতক থাকা নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমানকে ঢাকা থেকে আটক করেছে পুলিশ।
রোববার (২৮ মে) ভোর সাড়ে ৪টার দিকে নয়াপল্টন এলাকার একটি হোটেল থেকে তাকে আটক করা হয়েছে।
বিএনপি নেতা আবদুর রহমানকে আটকের বিষয়টি নিশ্চিত করে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে অশালীন বক্তব্য দেওয়ার ঘটনায় আটক বিএনপি নেতার বিরুদ্ধে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে একটি মামলার প্রস্তুতি চলছে।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার সন্ধ্যায় ছাতারপাইয়া বাজারে নিজস্ব মার্কেটের দ্বিতীয় তলার একটি কক্ষে উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের নিয়ে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। সভায় বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান আবদুর রহমানের ১মিনিট ৫৪ সেকেন্ডের একটি বক্তব্য সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর প্রশাসনের নজরে আসে। শুক্রবার থেকে তাকে আটকের জন্য অভিযান পরিচালনা করে সেনবাগ থানা পুলিশ।
ঘটনার পর আটক করা হয় আবদুর রহমানের ছেলে নাজমুল হাসান হৃদয়, কেশারপাড় গ্রামের ইয়াসিনের ছেলে ইসমাইল হোসেন রাকিব ও বসন্তপুর গ্রামের জালাল আহমদের ছেলে জুনায়েদকে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Noakhalir Patrika

প্রকাশক সম্পাদক গুলজার হোসেন সৈকত সার্বিক যোগাযোগ 01711577700 gulzar.shykot@gmail.com

চাটখিলে এসিল্যান্ড অফিস থেকে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

সেনবাগে প্রধানমন্ত্রীকে নিয়ে অশালীন বক্তব্য দেওয়া সেই বিএনপি নেতা আটক

আপডেট সময় ০৭:০১:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩